রিফান্ড পলিসি
REDEEM KORO থেকে কেনার জন্য ধন্যবাদ। আমরা অরিজিনাল ডিজিটাল গিফট কার্ড দিই। কেনার আগে নিচের নিয়মগুলো পড়ে নিন।
ডিজিটাল পণ্য
গিফট কার্ড ডিজিটাল পণ্য, তাই ইমেইল বা স্ক্রিনে কোড ডেলিভারি হয়ে গেলে সাধারণত রিফান্ড বা ফেরত হয় না।
যখন রিফান্ড বা বদল পাবেন
- টাকা পাঠানোর পর কোড ডেলিভারি না হলে।
- কোড অবৈধ বা আগে ব্যবহার হয়ে থাকলে (ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে)।
- সিস্টেমের ভুলে ভুল কার্ড বা ভুল পরিমাণ গেলে।
অভিযোগের সাথে দিন: অর্ডার নম্বর, পেমেন্টের প্রমাণ (TrxID) আর সমস্যার স্ক্রিনশট। যাচাই করতে ৩ থেকে ৫ কর্মদিবস লাগতে পারে।
যেসব ক্ষেত্রে রিফান্ড হবে না
- ভুল কার্ড বা ভুল রিজিয়ন কিনলে (যেমন US-এর বদলে UK দরকার ছিল)।
- ইমেইল ভুল লিখলে।
- ডেলিভারির পর মত বদলালে।
যোগাযোগ
WhatsApp: +880 1710-375885